ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) নির্বাচনে সভাপতি পদে মনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক পদে আবু কাওসার নির্বাচিত হয়েছেন।
জাতীয় প্রেসক্লাবে শুক্রবার এ নির্বাচত অনুষ্ঠিত হয়।
সভাপতি নির্বাচিত সাপ্তাহিক ইকনোমিক টাইমসের বিশেষ সংবাদাতা মনোয়ার পেয়েছেন ৫৯ ভোট। ২০ ভোট কম পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি'র ডেপুটি ব্যুরো চিফ শফিকুল আলম।
সাধারণ সম্পাদক পদে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার আবু কাওসারের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বার্তা সংস্থা ইউএনবির সিনিয়র রিপোর্টার সদরুল হাসান।
সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি সৈয়দ শাহনেওয়াজ করিম।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে (এজিএস) ইংরেজি দৈনিক ফিনান্সিয়াল এক্সপ্রেসের আজিজুর রহমান রিপন এবং অর্থ-সম্পাদক পদে নিউনেশনের সাইফুল ইসলাম এবং সদস্য হিসেবে নিউজ টুডে'র নগর সম্পাদক বদিউল আলম, জনকন্ঠের ডেপুটি চিফ রিপোর্টার কাওসার রহমান, আমার দেশের বিজনেস ইনচার্জ সাইফ ইসলাম দিলাল ও নয়াদিগন্তের জিয়াউল হক মিজান বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন।
নব-নির্বাচিত কমিটি আগামী দু-বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জিএনএ/২২০৬ ঘ.
bdnews24