রাঙামাটি, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) নিষিদ্ধ করার দাবিতে শনিবার রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ করেছে জনসংহতি সমিতি।
পার্বত্য আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা ও চাকমা রাজা দেবাশীষ রায়ের ওপর হামলার ঘটনায় ইউপিডিএফকে দায়ী করছে দলটি।
বুধবার সকালে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের সভায় যোগ দিতে রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে জনসংহতি সমিতির প্রধান সন্তু লারমার গাড়িবহর লক্ষ করে গুলি চালায় দুষ্কৃতিকারীরা। গুলি চালানো ছাড়াও কয়েক দফা ইটপাটকেল নিক্ষেপ করা হয়। বহরে দেবাশীষ রায়ের গাড়িও ছিলো। তবে সন্তু লারমা ও দেবাশীষ রায় অক্ষত ছিলেন।
এর প্রতিবাদে শনিবার দুপুর ১২টায় রাঙামাটি শহরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অনুষ্ঠিত সমাবেশে হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তও দাবি করা হয়।
জনসংহতির সমিতির নেতারা দাবি করেন, ইউপিডিএফ একটি অগণতান্ত্রিক, সা
bdnews24