২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুই সহোদর খুন

রাজশাহীর চারঘাট উপজেলায় শনিবার বল্লমের আঘাতে নিহত হয়েছে দুই সহোদর। হত্যার অভিযোগে তাদের চাচার পরিবারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 10:35 AM

Updated : 24 Aug 2022, 06:29 PM

রাজশাহী, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর চারঘাট উপজেলায় শনিবার বল্লমের আঘাতে নিহত হয়েছে দুই সহোদর। হত্যার অভিযোগে তাদের চাচার পরিবারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতরা হলেন- সারদা ইউনিয়নের হোজারপাড়া গ্রামের মৃত মো. আলমের ছেলে নাজমুল ইসলাম (৩২) ও নিজামুল ইসলাম (৩৫)। পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সকাল সাড়ে ১১টার দিকে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছেন চারঘাট থানার ওসি হামিদুর রশিদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিরোধপূর্ণ জমির একটি খেজুর গাছ থেকে নাজমুল ও নিজামুল রস সংগ্রহের সময় তাদের চাচা আব্দুস সাত্তার বাচ্চু ও চাচাতো ভাই আবু সাঈদ বাবু বাধা দেয়। এ নিয়ে ঝগড়ার এক পর্যায়ে বাচ্চুর বল্লমের আঘাতে দুই ভাই মারাত্মক জখম হয়।" নাজমুল ঘটনাস্থলেই মারা যায়। নিজামুল মারা যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাচ্চু, তার স্ত্রী বেবী আক্তার, ছেলে বাবু এবং মেয়ে সীমা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩০ ঘ.