২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ঢাকায় শুরু

ক্যান্সার রোগ ও এর প্রতিকার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার ঢাকায় শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 05:41 PM

Updated : 24 Aug 2022, 06:27 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সার রোগ ও এর প্রতিকার বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুক্রবার ঢাকায় শুরু হয়েছে। বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক 'ক্যানসার অ্যান্ড ডেভেলপমেন্টাল বায়োলজি: লেটেস্ট ক্লিনিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল অ্যাডভান্সেস' শীর্ষক সম্মেলনের উদ্বোধন করেন। উপাচার্য বলেন, "২০০৭ সালে বিশ্বে বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে মোট ৭ দশমিক ৯ মিলিয়ন মানুষের মৃত্যু হয়েছে, যা ওই বছরের মোট মৃত্যুর ১৩ শতাংশ। গবেষণা ও উন্নত প্রযুক্তির কারণে বিভিন্ন দেশে মৃত্যুর হার কমলেও ক্যান্সারে আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। বিশেষ করে বাংলাদেশের মতো নিু ও মধ্য-আয়ের দেশের মানুষেরা বেশি আক্রান্ত হচ্ছে। "এই সম্মেলনে বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা ক্যান্সার প্রতিরোধের সর্বাধুনিক চিকিৎসা, প্রতিরোধ ও প্রযুক্তি নিয়ে মতবিনিময় করবেন। এর ফলে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ক্যান্সার প্রতিরোধ ও চিকিৎসায় অগ্রগতি হবে।" বাংলাদেশ সোসাইটি ফর বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিক্যুলার বায়োলজি এ সম্মেলনের আয়োজক। অধ্যাপক সৈয়দ সালেহিন কাদরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক এম এ বাশার ও অধ্যাপক হাসিনা খান। বাংলাদেশসহ মোট পাঁচটি দেশের বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা সম্মেলনে অংশ নিচ্ছেন। রোববার পর্যন্ত সম্মেলন চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৩০ ঘ.