২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই পাশা পুলিশ রিমান্ডে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ জানুয়ারি ছাত্র সংঘর্ষের সময় অস্ত্র উচানো অবস্থায় আলোকচিত্রবন্দি ছাত্রদল কর্মী সাইদুজ্জামান পাশাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে ঢাকার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2010, 02:59 PM

Updated : 24 Aug 2022, 06:27 PM

ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮ জানুয়ারি ছাত্র সংঘর্ষের সময় অস্ত্র উচানো অবস্থায় আলোকচিত্রবন্দি ছাত্রদল কর্মী সাইদুজ্জামান পাশাকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে ঢাকার একটি আদালত। শুক্রবার বিকালে পাশাকে মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ ১০দিনের রিমান্ডের আবেদন জানালে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। বৃহস্পতিবার পাশাকে যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ । মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক নাইম আহমেদ পাশাকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চান। ওই আদালতে পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাশার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলে দুই গ্র"পে সংঘর্ষের ঘটনায় সংগঠনের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু গুরুতর আহত হন। সংঘর্ষের এক পর্যায়ে ছাত্রদলের এক পক্ষের সঙ্গে ক্ষমতাসীন দল সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা যুক্ত হয়। ওইদিন পুলিশের সামনেই ধারালো অস্ত্র হাতে সক্রিয় কয়েকজন ছাত্রলীগ কর্মীর ছবি ও ফুটেজ সংবাদ মাধ্যমে প্রচারিত হলেও পুলিশ এখনো পর্যন্ত তাদের কাউকে আটক করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/জিএনএ/২০৫৪ ঘ.