২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে ওয়েবে মতামত

ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের পরিকল্পনার একটি খসড়া জনসাধারণের মতামতের জন্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 04:55 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারের পরিকল্পনার একটি খসড়া জনসাধারণের মতামতের জন্য ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আগামী ১৫ ফেব্র"য়ারি পর্যন্ত comments_ppp@yahoo.com -এই ঠিকানায় মতামত দেওয়া যাবে। বৃহস্পতিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোতাহের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ পরিকল্পনাকে প্রেক্ষিত পরিকল্পনা ২০১০-২০২১ বলা হয়। মূলত এটি ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার পরিকল্পনা। এর আওতায় দু'টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। তিনি আরো জানান, ১২টি অধ্যায়ে বিভক্ত এ পরিকল্পনা মূলত ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপরেখা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এইচএ/২২৪৮ ঘ.