২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়ার এডমিরাল আউয়ালকে রাষ্ট্রদূত নিয়োগ

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে রিয়ার এডমিরাল এএসএম আব্দুল আওয়ালের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2010, 01:52 PM

Updated : 24 Aug 2022, 06:26 PM

ঢাকা, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে রিয়ার এডমিরাল এএসএম আব্দুল আওয়ালের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয় এ আদেশ দেয়। একইদিন প্রশাসনের আরো কয়েকটি পদে সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের প্রেষণে নিয়োগ এবং কয়েকটি উপ-সচিব পদে রদবদল করা হয়। সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর শফিকুল ইসলামকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের উপ-পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সিভিল অডিট অধিদপ্তরের উপ-পরিচালক সাবরিন চৌধুরী। উপ-সচিবদের মধ্যে অর্থ বিভাগের বিমান বিহারী বড়ুয়া, শামস-আল-মুজাহিদ, অরিজিত চৌধুরী এবং এসএম মফিদুল ইসলামকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে নবসৃষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে। অর্থ বিভাগের উপ-সচিব বেগম রুহি রহমান, ড. কৃষ্ণা গায়েন, সাবিনা ইয়াসমিন, রিজওয়ানুল হুদা ও নাসির উদ্দিন আহমেদকেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি উপসচিব মাহবুব হোসেনকে একই মন্ত্রণালয়ের জিএএসপি ইউনিটের উপসচিব পদে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জিএনএ/১৯৪৬ ঘ.