২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ ভিক্ষার আবেদন ফারুকের

রায় পর্যালোচনার আবেদন খারিজের পর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করেছেন বঙ্গবন্ধুর খুনি সৈয়দ ফারুক রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 12:31 PM

Updated : 24 Aug 2022, 06:25 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রায় পর্যালোচনার আবেদন খারিজের পর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করেছেন বঙ্গবন্ধুর খুনি সৈয়দ ফারুক রহমান। বুধবার বিকালে তার প্রাণ ভিক্ষার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয়ে আসে। কারা কর্তৃপক্ষের মাধ্যমে পাঠানো ওই আবেদন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক প্রদীপ চৌধুরী দেখেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে প্রাণ ভিক্ষার এ আবেদন রাষ্ট্রপতির কাছে যাবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক কারা কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জ্যেষ্ঠ প্রতিবেদক লিটন হায়দারকে বলেছেন, ফারুক রহমান বিকালে প্রাণ ভিক্ষার আবেদন করেছেন। তবে সুলতান শাহরিয়ার রশিদ খান প্রাণ ভিক্ষার আবেদন করবেন না বলে জানিয়েছে, বলেন ওই কর্মকর্তা। কারাবন্দি অপর তিন খুনির তিনজন- এ কে এম মহিউদ্দিন, মহিউদ্দিন আহমেদ ও বজলুল হুদা এর আগে প্রাণ ভিক্ষা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করলেও তা নাকচ হয় বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। ফারুক রহমান ইংরেজিতে লেখা তার প্রাণ ভিক্ষার আবেদনে তিনটি কারণ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, প্রথমত তার অবর্তমানে তার বৃদ্ধা মা মাহমুদা রহমানকে দেখার কেউ নেই। দ্বিতীয়ত তিনি একজন মুক্তিযোদ্ধা এবং স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে কাজ করেছেন এবং তৃতীয়ত ১৯৭৫ সালের ১৫ আগস্টের আগেই বঙ্গভবনের নিরাপত্তার দায়িত্ব থেকে তাকে প্রত্যাহার করা হয়। আর ১৫ আগস্ট ঘটে যাওয়া ঘটনার জন্য তিনি দুঃখিত। ফারুকের বাড়ি নওগাঁয়। বিতর্কিত রাজনৈতিক দল ফ্রিডম পার্টির চেয়ারম্যানও তিনি। এরশাদ আমলে তিনি প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নেন। মাহমুদা রহমান বুধবার বিকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছেলে ফারুকের সঙ্গে দেখা করেছেন। প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বিশেষ বেঞ্চ সকালে ফারুকসহ পাঁচ জনের রিভিউ আবেদন খারিজের আদেশ দেয়। এরপর আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, ৩১ জানুয়ারির মধ্যে পাঁচ আসামির মৃত্যুদণ্ড কার্যকর হবে। গত ১৯ নভেম্বর ঐতিহাসিক এক রায়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামির আপিল খারিজ করে হাইকোর্টের রায় বহাল রাখে আপিল বিভাগ। এরপর ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আবদুল গফুর আসামিদের মৃত্যু পরোয়ানা জারি করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল সেনা সদস্য ধানমণ্ডি ৩২ নম্বরের বাড়িতে হানা দিয়ে আত্মীয়-স