[ বাংলাদেশ ] কিশোরগঞ্জে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শ্রমিকদের হাতে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতিসহ কয়েকজন নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে বুধবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডাকা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রকাশিত: ১৮:২৭, ২৬ জানুয়ারী ২০১০ | আপডেট: ১৮:২২, ২৪ আগস্ট ২০২২ কিশোরগঞ্জ, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শ্রমিকদের হাতে সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতিসহ কয়েকজন নেতা লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জে বুধবার থেকে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট ডাকা হয়েছে। মঙ্গলবার রাতে সড়ক পরিবহন মালিক সমিতির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে রাতেই সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার এবি সিদ্দিক ইনচু মিয়া বাদি হয়ে চারজনকে আসামী করে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/০০২০ ঘ. bdnews24