ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সচিবালয়ে আবারো রাজনৈতিক বক্তব্য সম্বলিত লিফলেট ছড়ানো হয়েছে।
সচিবালয়ের ৬ নম্বর ভবনের ওপর থেকে মঙ্গলবার বেলা দেড়টার দিকে কে বা কারা একটি লিফলেট ছড়ায় যাতে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার 'মূল পরিকল্পনাকারী' হিসাবে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে চিহ্নিত করা হয়েছে।
'সচেতন নাগরিক সমাজে'র নামে এ লিফলেট প্রচার করা হয়।
বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশ ও গোয়েন্দাদের নজরে পড়লে তারা তা অপসারণ করে ফেলেন।
সচিবালয়ে কর্মরত দায়িত্বশীল পুলিশ কর্মকর্তা এবং গোয়েন্দা কর্মকর্তারা এ ধরণের লিফলেট ছড়ানোর সত্যতা স্বীকার করেছেন। বিষয়টি তারা উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
পুলিশের সচিবালয় শাখার সহকারী কমিশনার হায়াতুন নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ ধরণের লিফলেট ছড়ানোর খবর পেয়েছি। কারা, কী উদ্দেশ্যে এ ধরনের লিফলেট বিতরণ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি সচিবালয়ে কর্মরত পুলিশের বিশেষ শাখাকে (এসবি) তদন্ত করে দেখতে বলা হয়েছে।"
লিফলেটটিতে তারেক রহমান ছাড়াও ২১ আগস্ট গ্রেনেড হামলায় আরো পাঁচজনের জড়িত থাকার কথা বলা হয়।
অন্য পাঁচজন হলেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিস চৌধুরী, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, বঙ্গবন্ধু হত্যা মামলার পলাতক আসামী মেজর নূর (অব:) এবং জঙ্গী নেতা মুফতি হান্নানের কথিত সহযোগী মাওলানা আব্দুস সালাম।
লিফলেটটিতে মুফতী হান্নানকে উদ্ধৃত করে বলা হয়, হাওয়া ভবনের একটি বৈঠকে তারেক রহমান ও অন্যরা উপস্থিত ছিলেন। এতে শেখ হাসিনা দেশের ভাবমূর্তি নষ্ট করছেন মন্তব্য করে তাকে মেরে ফেলতে হবে বলে অভিমত দেন তারেক।
লিফলেটে 'গণতন্ত্র ও সা
bdnews24