২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় ঢাবি শিক্ষার্থীদের আলোকচিত্র প্রদর্শনী শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে শিল্পকলা একাডেমীতে মঙ্গলবার পাঁচ দিনের একটি আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2010, 05:26 PM

Updated : 24 Aug 2022, 06:23 PM

ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে শিল্পকলা একাডেমীতে মঙ্গলবার পাঁচ দিনের একটি আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। এতে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত ৪৫ জন আলোকচিত্রীর ৯৪টি আলোকচিত্র স্থান পেয়েছে। এর সাতটি পুরস্কার পেয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। দুপুরে শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ প্রদর্শনীর উদ্বোধন করেন। এসময় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বেস্টওয়ে গ্র"পের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান এবং প্রতিযোগিতার বিচারক আলোকচিত্রী আবীর আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট তুলে দেন মন্ত্রী। পুরস্কারপ্রাপ্তরা হলেন- রুবাইয়েত আহসান দীপ, অভিজিৎ নন্দী, রুমানা আমিন, মো. সাব্বির হোসাইন, মাহবুবুল আলম, পান্থ রহমান এবং দীপঙ্কর দীপু। আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উম্মুক্ত থাকবে। নবীন আলোকচিত্রীদের এ প্রদর্শনীর জন্য আর্থিক সহযোগিতা করেছে বেস্টওয়ে গ্র"প। মিডিয়া পার্টনার অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমসহ আটটি সংবাদ মাধ্যম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এজে/২৩১০ঘ.