ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুগ্ম-সচিব পর্যায়ের তিন কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
মঙ্গলবার এ তিন কর্মকর্তাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রেষণে নিয়োগের আদেশ জারি করা হয়।
এদের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পদায়নের আদেশাধীন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) যুগ্ম-সচিব রাখাল চন্দ্র বর্মনকে রপ্তানী উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক, পর্যটন করপোরেশনের সদস্য শামেনা বেগমকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য এবং পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যুগ্ম-সচিব অনন্ত কমুার চৌধুরীকে পর্যটন করপোরেশনের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ ও পদায়ন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৯১৪ঘ.
bdnews24