২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বখরা আনতে গিয়ে' জনতার হাতে পিটুনি খেয়েছে পুলিশ

রাজধানীতে মাদক ব্যবসার বখরা আনতে গিয়ে দুই পুলিশ জনতার হাতে পিটুনি খেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 07:00 PM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ঢাকা জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে মাদক ব্যবসার বখরা আনতে গিয়ে দুই পুলিশ জনতার হাতে পিটুনি খেয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে কদমতলী থানার দনিয়া বাজারের গোয়ালবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা মনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, স্থানীয় মাদক ব্যবসায়ী সেলিম ভুইয়ার কাছ থেকে সাপ্তাহিক বখরার টাকা নিতে গিয়ে একপর্যায়ে তর্কে জড়িয়ে পড়েন এএসআই মোস্তাকিম ও কনস্টেবল আনোয়ার। একপর্যায়ে তারা সেলিম ভুইয়াকে আঘাত করলে সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন আশেপাশের লোক মিলে দুই পুলিশ সদস্যকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে কদমতলী থানার উপ-পরিদর্শক লিয়াকত হোসেন তাদের উদ্ধার করতে গেলে জনতা তাকেও তাড়া করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে । তবে কদমতলী থানার ওসি আইয়ুবুর রহমান দাবি করেন, স্থানীয় একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে গেলে তার লোকজন পুলিশকে আটকে রাখে এবং এ সময় মৃদু হাতাহাতি হয়। সংশ্লি