কক্সবাজার, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম) - কক্সবাজারের উখিয়া উপজেলার পাহাড়ি এলাকায় পুলিশের সঙ্গে একদল ডাকাতের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
সোমবার সকালে এই ঘটনায় উখিয়া থানার ওসিসহ পাঁচ পুলিশ সদস্য, সাত ডাকাতসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
পুলিশ আহত তিনজনসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে। ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস, দেশি আগ্নেয়াস্ত্র, লুন্ঠিত মোবাইল ফোন সেট ও টাকা উদ্ধার করা হয়েছে বলে জানান উখিয়া থানার ওসি রফিকুল ইসলাম।
গ্রেপ্তার করা চার ডাকাত হলো- উপজেলার পালংখালী ইউনিয়নের নলবিলা এলাকার শাহ আলম (২৮), ভুট্টো (৩৮), টেকনাফের পল্লান পাড়ার রশিদ আহমদ (৩০) ও জিয়াউক হক (৩০)।
ওসি রফিকুল ইসলাম জানান, রোববার গভীর রাতে কক্সবাজার-টেকনাফ সড়কের পানেরছড়া এলাকায় বেশ কয়েকটি যাত্রীবাহী গাড়ি ডাকাতি হয়। ওই ঘটনায় সোমবার সকালে কক্সবাজার শহরতলীর লিংক রোড এলাকা থেকে জিয়াউল হক নামের এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার হলুদিয়া পালং ইউনিয়নের পাহাড়ি কচুরিঢালা এলাকায় ডাকাতদলের আস্তানায় অভিযান চালায়।
তিনি জানান, ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়। দু'পক্ষের মধ্যে থেমে থেমে প্রায় দেড় ঘণ্টা গোলাগুলি হয়।
পুলিশ কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, বন্দুকযুদ্ধের সময় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া, কনস্টেবল জিমু বড়
bdnews24