২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইজুর মামলায় ছাত্রদল সভাপতির জামিন

ছাত্রদলের 'বিদ্রোহী' নেতা শেখ আব্দুল হালিম খোকনের স্ত্রী শামীমা লাইজুর দায়ের করা মামলায় ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুকে সোমবার ছয়মাসের জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 12:56 PM

Updated : 24 Aug 2022, 06:22 PM

ঢাকা, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের 'বিদ্রোহী' নেতা শেখ আব্দুল হালিম খোকনের স্ত্রী শামীমা লাইজুর দায়ের করা মামলায় ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দীন টুকুকে সোমবার ছয়মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। ১৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনার পর ওইদিন রাতে শামীমা লাইজু হত্যার হুমকি ও গৃহে অনুপ্রবেশের অভিযোগ এনে ছাত্রদল সভাপতি টুকু ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিমসহ আটজনকে আসামী করে কলাবাগান থানায় এই মামলা দায়ের করেন। এছাড়া ১৯ জানুয়ারি আলিমসহ আট ছাত্রদল নেতার বিরুদ্ধে পুলিশের দায়ের করা মামলার আসামীদের চলতি সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে এ সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকারকে নির্দেশ দেওয়া হয়। বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া এবং বিচারপতি আব্দুর রাজ্জাক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জিএমএ/এইচএ/১৮৪৯ ঘ.