২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১১ 'চাঁদাবাজ' ট্রাফিক পুলিশ প্রত্যাহার

মহাসড়কে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে সোমবার সকালে সিরাজগঞ্জে ২ সার্জেন্টসহ ১১ ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2010, 09:22 AM

Updated : 24 Aug 2022, 06:22 PM

সিরাজগঞ্জ, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাসড়কে চাঁদাবাজিসহ নানা অনিয়মের অভিযোগে সোমবার সকালে সিরাজগঞ্জে ২ সার্জেন্টসহ ১১ ট্রাফিক পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মহাসড়কে পরিবহন সেক্টরে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ পাওয়ায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সিরাজগঞ্জের কড্ডার মোড়ের ফাঁড়ির এসব ট্রাফিক পুলিশের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।" অভিযুক্তরা হলেন, সার্জেন্ট মোফাখখারুল ইসলাম ও বেলাল হোসেন, হাবিলদার আসলাম, আসাদ ও মোস্তফা, কনস্টেবল রাজু, এবাদ, রশিদ, বারি, দুলাল ও আজাহার। সদর সার্কেলের এসপি আফম আনোয়ার হোসেন খান টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কড্ডার মোড়ের ট্রাফিক ফাঁড়ির পুরো দলকেই প্রত্যাহার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/জিএনএ/১৫১৭ ঘ.