২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় আহত যমুনা টিভির চিত্রগ্রাহকের মৃত্যু

দুর্ঘটনায় আহত বেসরকারি টেলিভিশন যমুনা টিভির চিত্রগ্রাহক (ক্যামেরাম্যান) ফারুক হোসাইন (৩৫) রোববার দুপুরে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 11:00 AM

Updated : 24 Aug 2022, 06:21 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় আহত বেসরকারি টেলিভিশন যমুনা টিভির চিত্রগ্রাহক (ক্যামেরাম্যান) ফারুক হোসাইন (৩৫) রোববার দুপুরে মারা গেছেন। গত শুক্রবার রাজধানীর বিমানবন্দর সড়কে হোটেল রেডিসনের সামনে একটি বাসের ধাক্কায় আহত হন ফারুক। তিনি হাজারীবাগের বাসা থেকে মোটর সাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন। সম্মিলিত সামরিক হাসপাতালে দুপুরে ফারুক মারা যান বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান যমুনা টেলিভিশনের পরিচালক (বার্তা) শাহ আলমগীর। ফারুক এর আগে এসটিভি ও চ্যানেল ওয়ানে কাজ করেছিলেন। অবিবাহিত ফারুক সাত ভাইবোনের মধ্যে সবার বড়। শাহ আলমগীর জানান, রোববার বিকালে যমুনা টেলিভিশন কার্যালয়ে ফারুকের জানাজা হবে। এরপর মরদেহ নেওয়া হবে চ্যানেল ওয়ান কার্যালয়ে। ফারুককে হাজারীবাগ কবরস্থানে দাফন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/আরএ/এমআই/১৬৫৫ ঘ.