সাতক্ষীরা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় রোববার সকালে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে।
সকাল ১১টার দিকে উপজেলার কালীগঞ্জ-শ্যামনগর সড়কের ভদ্রখালি হাজামপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) জায়াদুল ইসলাম জাহিদ জানিয়েছেন।
নিহতরা হলেন- বাসচালকের সহকারী কালিগঞ্জ উপজেলার বাজার গ্রামের সিরাজুল ইসলাম (৪০), একই উপজেলার মৌতলা গ্রামের বিষ্ণুপদ দে (৫৫), রায়পুর গ্রামের রেজাউল ইসলাম (৫৩) ও শ্যামনগর উপজেলার কাশিমারি গ্রামের সখিনা খাতুন (৫৫)।
এসআই জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ছেড়ে আসা বাসটি ভদ্রখালি হাজামপাড়া এলাকায় পৌঁছানোর পর এর সামনের চাকা ফেটে যায়। এরপর বাসটির সঙ্গে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এটি দুমড়ে মুচড়ে যায়।"
এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। বাকি দুজন মারা যান দেবহাটার সখিপুর হাসপাতাল ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
দুর্ঘটনায় প্রায় অর্ধশত আহত হয়েছেন।
এদের মধ্যে আছেন- কালীগঞ্জ কলেজের শিক্ষক মুকুন্দ মণ্ডল (৪৮), কালীগঞ্জ রোকেয়া মুনসুর ডিগ্রি মহিলা কলেজের প্রথমবর্ষের ছাত্রী হিরা (১৭), শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের মেহের আলী গাজী (৬৫), একই উপজেলার খাগড়াঘাটের জগন্নাথ (৩৯), কৈখালির জাহানারা খাতুন (৩০), দেবহাটা উপজেলা সদরের আলাউদ্দীন (২০), কালিগঞ্জ উপজেলার উজাইমারির রহমত আলী গাইন (৬৫), শীতলপুরের সাদেক আলী (৪০), মৌতলার মিলি বেগম (৫৫)।
তাদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নলতা ও সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে সাতক্ষীরা সদর হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঝিনাইদহে দুর্ঘটনায় একজন নিহত
শৈলকূপা উপজেলায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের চড়
bdnews24