গাজীপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হলো ধর্মপ্রাণ মুসলমানদের তিনদিনের সম্মিলন বিশ্ব ইজতেমা।
দুপুরে মোনাজাতে অংশ নিয়ে লাখো মুসল্লি বিশ্ব মুসলিমের কল্যাণ চেয়ে প্রার্থনা করেন।
আখেরি মোনাজাতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও অংশ নেন।
হেদায়তি বয়ানের পর জোহরের নামাজের আগে আখেরি মোনাজাত হয়। মোনাজাত পরিচালনা করেন ভারতের দিল্লি থেকে আসা তাবলিগ জামায়াতের নেতা মাওলানা জোবায়েরুল হাসান।
আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর উপকণ্ঠের টঙ্গী পানে মানুষের ঢল দেখা যায়।
ইজতেমা কর্তৃপক্ষের আপত্তিতে এবার রেডিও-টেলিভিশনে মোনাজাত স
bdnews24