গাজীপুর, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার শেষ হচ্ছে ধর্মপ্রাণ মুসলমানদের তিনদিনের সম্মিলন বিশ্ব ইজতেমা।
এদিন হেদায়তি বয়ানের পর জোহরের নামাজের আগে মোনাজাত হবে। এতে অংশ নিতে সকাল থেকেই রাজধানীর উপকণ্ঠের টঙ্গী পানে মানুষের ঢল দেখা যায়।
আখেরি মোনাজাতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ অংশ নেওয়ার কথা।
ইজতেমার মুরব্বি (নেতা) আব্দুল কুদ্দুস শনিবার জানান, সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে আখেরি মোনাজাত শুরু হবে। মোনাজাত পরিচালনা করবেন ভারতের দিল্লি থেকে আসা তাবলিগ জামায়াতের নেতা মাওলানা জোবায়েরুল হাসান।
ইজতেমা কর্তৃপক্ষের আপত্তিতে এবার রেডিও-টেলিভিশনে মোনাজাত স
bdnews24