ঢাকা, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদ (বিআইডিএস) এর সাবেক গবেষণা পরিচালক ওমর হায়দার চৌধুরী শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
দুই সপ্তাহ আগে হাসপাতালে ভর্তি হওয়ার পর রাত সোয়া ১০টায় শেষ নিঃশ্বাস ফেলেন তিনি। তার বয়স হয়েছিল ৬৫। তিনি স্ত্রী, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দেশের শীর্ষস্থানীয় আর্থিক বিশেষজ্ঞ বলে পরিচিত এই ব্যক্তির নামাজে জানাজা শনিবার বাদ জোহর ধানমণ্ডির ৭ নং মসজিদে অনুষ্ঠিত হবে বলে তার ভাই ওসমান কায়সার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
তিনি অর্থনীতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিলেতের ম্যানচেস্টার থেকে
bdnews24