ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রধান উপ-সহকারী সচিব প্যাট্রিক এস মুন বৃহস্পতিবার রাতে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
রাত সাড়ে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্যাট্রিক এস মুন খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশের গণতন্ত্র ও দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এইচএন/২২৩০ ঘ.
bdnews24