ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের এক জরুরি সভা আগামী ২৫ জানুয়ারি দুপুর ২টায় সংসদ ভবনের নয় তলায় সরকারি দলের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে একথা জানিয়ে বলা হয়, সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগ দলীয় সব সাংসদকে সভায় উপস্থিত থাকার জন্য চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ অনুরোধ জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/জিএনএ/২১৫৫ ঘ.
bdnews24