২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রীবাহী বাসে হেরোইন, গ্রেপ্তার ৩

চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট এলাকায় বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী তল্লাশি চালিয়ে বিডিআর সদস্যরা এক কেজিরও বেশি হেরোইনসহ তিনজনকে আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 03:35 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম মহানগরীর সিটি গেইট এলাকায় বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী তল্লাশি চালিয়ে বিডিআর সদস্যরা এক কেজিরও বেশি হেরোইনসহ তিনজনকে আটক করেছে। পুলিশ জানায়, সকাল সাতটার দিকে সিটি গেইট এলাকায় বিডিআর ২৮ ব্যাটালিয়ানের একটি দল নিরাপত্তা চৌকি বসিয়ে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি নৈশ কোচ তল্লাশি চালিয়ে বনেটের ভেতর থেকে ১১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বিডিআর সদস্যরা বাস চালক মো. ইসমাইল, সহকারী মো. বুলবুল ও সুপারভাইজার আসলামকে আটক করে পাহাড়তলী থানা পুলিশের কাছে সোপর্দ করে। পাহাড়তলী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মোহাম্মদ আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় ২৮ ব্যাটালিয়ান বিডিআরের নায়েক সুবাদার শাহজাহান আলী বাদী হয়ে একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জিএনএ/২১২৯ ঘ.