ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিগুণ বিদ্যুৎ উৎপাদনের জন্য চট্টগ্রামের কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প বাঁধের ছয় কিলোমিটার ভাটিতে আরেকটি বাঁধ নির্মাণে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ।
সফররত যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রধান উপ-সহকারি সচিব প্যাট্রিক এস মুন বৃহস্পতিবার সচিবালয়ে পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি এ ব্যাপারে সাহায্য কামনা করেন।
হাছান মাহমুদ বলেন, "কাপ্তাই জলবিদ্যুৎ বাঁধের ছয় কিলোমিটার ভাটিতে আরো একটি নতুন বাঁধ নির্মাণ করা হলে সেখান থেকে একই পরিমাণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সরকার এ বিষয়ে ইতোমধ্যেই চিন্তা-ভাবনা শুরু করেছে। এব্যাপারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন।"
আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ নদীসমূহে বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো এবং পরিবেশগত বিষয়ে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতা স
bdnews24