ঢাকা, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে উপসচিবের ছয়টি পদে পরিবর্তন এসেছে। পদে রদবদল এসেছে চার সিনিয়র সচিবেরও।
সংস্থাপন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সব রদবদলের আদেশ দেয়।
উপ-সচিবদের মধ্যে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ওমর ফারুককে সমাজকল্যাণ মন্ত্রণালয়, চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল আহমেদকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠানো হয়েছে।
'বেসিক ইনফ্রাস্ট্রাকচার ফর হাইটেক প্রজেক্ট'র প্রকল্প পরিচালক এএনএম শফিকুল ইসলামকে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিজাম উদ্দিনকে কৃষি মন্ত্রণালয়ে উপসচিব পদে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সেনানিবাসের সামরিক ভূ-সম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত উপসচিব মোহাম্মদ মুস্তাফাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব (উপসচিব মর্যাদা) করা হয়েছে। বনশিল্প উন্নয়ন করপোরেশনের মহাব্যবস্থাপক (রাবার) জাফরুল ইসলাম আজিজিকে চট্টগ্রাম সেনানিবাসের সামরিক ভূ-সম্পদ কর্মকর্তা পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
সিনিয়র সহকারী সচিবদের মধ্যে ওএসডি আলমগীর হোসেন ও খোরশেদা ইয়াসমীনকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের ক্রয় কর্মকর্তা পদে পাঠানো হয়েছে।
ওএসডি মাহবুবা পান্নাকে এনার্জি রেগুলেটরি কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) হিসেবে পদায়ন করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত পঞ্চগড়ের প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিনকে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র সহকারী সচিব রিয়াসাত আল ওয়াসীফকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) উপ-পরিচালকের পদে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৮০০ ঘ.
bdnews24