২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ককটেল ও পাইপগান উদ্ধার

রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল, একটি পাইপগান ও থ্রি-নট-থ্রি রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 07:16 AM

Updated : 24 Aug 2022, 06:18 PM

রাজশাহী, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল, একটি পাইপগান ও থ্রি-নট-থ্রি রাইফেলের দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব। বোয়ালিয়া মডেল থানার ওসি জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৫ এর একটি দল রেলওয়ে মাঠের পশ্চিম প্রান্তের ড্রেনের পাশে পরিত্যক্ত অবস্থায় এগুলো উদ্ধার করে। অস্ত্র ও ককটেল উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, তবে কেউ গ্রেপ্তার হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩১৩ ঘ.