২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৪টি দোকান পুড়ে গেছে

চাঁদপুরের কচুয়ায় বুধবার রাতে আগুনে চারটি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 06:34 PM

Updated : 24 Aug 2022, 06:15 PM

চাঁদপুর, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়ায় বুধবার রাতে আগুনে চারটি দোকান পুড়ে গেছে। কচুয়া পৌরভবন সংলগ্ন এলাকায় রাত ১০টায় নারকেলের, হার্ডওয়ারের, ফলের ও চা'র দোকান পুড়ে গেছে। কচুয়া দমকলের দমকল কর্মী আনোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতির কথা বললেও দমকল তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ জানাতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৫ ঘ.