২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় অস্ত্রসহ 'চরমপন্থী' গ্রেপ্তার

অস্ত্রসহ এক চরমপন্থী নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2010, 09:55 AM

Updated : 24 Aug 2022, 06:16 PM

পাবনা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- অস্ত্রসহ এক চরমপন্থী নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার আব্দুল কাদের (৩৬) পুর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) পাবনা অঞ্চলের শীর্ষ নেতা বলে পুলিশের দাবি। র‌্যাব-১২ এর পাবনা ফাঁড়ির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এসএম সাহিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে সদর উপজেলার নূরপুর এলাকা থেকে কাদেরকে গ্রেপ্তার করা হয়। কাদেরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে পুলিশে তুলে দিয়েছে র‌্যাব। র‌্যাব কর্মকর্তা করিম বলেন, লাল পতাকার পাবনা অঞ্চলের শীর্ষ নেতা কামরুজ্জামান ওলি 'ক্রসফায়ারে' নিহত হওয়ার পর তার ভগ্নিপতি কাদের (৩৬) সংগঠনের দায়িত্ব নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৫১ ঘ.