সিলেট, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচনে একটি বাদে অন্য সব পদে সরকার সমর্থকরা জয়ী হয়েছে।
বিএনপি-জামায়াত জোট সমর্থকরা জিতেছে ১১টি পদের মধ্যে একটি সদস্য পদে।
বিশ্ববিদ্যালয় টিচার্স ক্লাবে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
রাত দেড়টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কর্মকর্তা ড. আবুল কালাম আজাদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সভাপতি পদে ১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ ও বামপন্থী সমর্থনপুষ্ট অধ্যাপক আনোয়ারুল ইসলাম। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াত সমর্থিত অধ্যাপক সাজেদুল করিম পেয়েছেন ৯৯ ভোট।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. ফারুক উদ্দিন। তিনি পেয়েছেন ১৪৫ ভোট।
অন্য পদগুলোতে জয়ী হয়েছেন- সহ-সভাপতি ড. মাকসুদুর রহমান খান, কোষাধ্যক্ষ ড. নিয়াজ আহমেদ, যুগ্ম সম্পাদক ড. মো. কামরুজ্জামান।
সদস্য পদে নির্বাচিত হয়েছেন- অধ্যাপক আখতারুল ইসলাম, অধ্যাপক সুশান্ত কুমার দাস, জায়েদা শারমিন স্বাতী, রামকৃষ্ণ সাহা ও মোহাম্মদ রোমেল ভূইয়া।
বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের ড. মোহাম্মদ ইকবাল সদস্য নির্বাচিত হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪২৫ ঘ.
bdnews24