ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বুধবার পল্টন হত্যা দিবস পালন করেছে।
২০০১ সালের এ দিনে পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলায় দলের চার সদস্য তাৎক্ষণিকভাবে নিহত এবং একজন পরে হাসপাতালে মারা যান।
সিপিবি এর পর থেকেই দিনটি পালন করে আসছে।
সকালে দলের কর্মসূচির শুরুতেই নিহতদের স্মরণে পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দেওয়া সময়।
ফুল দেওয়ার পর সমাবেশে সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, "দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতেই সা
bdnews24