২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে ব্যবসা প্রতিষ্ঠান একঘণ্টা বন্ধ

ব্যবসায়ী গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জামালপুর শহরে সকল ব্যবসা প্রতিষ্ঠান একঘণ্টা বন্ধ ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 05:44 PM

Updated : 24 Aug 2022, 06:14 PM

জামালপুর, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যবসায়ী গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে জামালপুর শহরে সকল ব্যবসা প্রতিষ্ঠান একঘণ্টা বন্ধ ছিল। এ সময় ব্যসায়ীরা বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধও করেন। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় তারা পরিস্থিতি স্বাভাবিক হয়। ব্যবসায়ী আব্দুস সালাম জানান, দুপুর ১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের ভ্রাম্যমাণ আদালত মেডিকেল রোডের ফুটপাত থেকে জুতা ব্যবসায়ী রেজাউল, মুন্না, বুলবুল ও মাসুদকে গ্রেপ্তার করে। এর প্রতিবাদে শহরের সকল ব্যবসায়ী তাদের প্রতিষ্ঠান দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত বন্ধ করে বিক্ষোভ মিছিল ও শহরের প্রধান সড়ক একঘণ্টা অবরোধ করেন। পরে জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতাদের মধ্যস্থতায় আবার দোকানপাট খোলা হয়। ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বলেন, ফুটপাতে রাস্তা বন্ধ করে জুতার দোকান করায় চার জনকে আটক করা হলেও পরে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪০ ঘ.