২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার শওকত হোসেনকে চুক্তিভিত্তিক নিয়োগ

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার শওকত হোসেনকে দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2010, 12:40 PM

Updated : 24 Aug 2022, 06:15 PM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার শওকত হোসেনকে দুই বছরের জন্য একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়াও সংস্থাপন মন্ত্রণালয় মঙ্গলবার প্রশাসনের কয়েকজন উপ-সচিব, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রদবদল করেছে। সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার শওকত হোসেনের চুক্তিভিত্তিক নিয়োগ কাজে যোগ দেওয়ার দিন থেকেই কার্যকর হবে। এদিকে দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে উপ-সচিব এসএম আশরাফুজ্জামানকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লালমনিরহাটের হাতীবান্ধার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়ন্ত কুমার সিকদারকে দিনাজপুরে ও ময়মনসিংহের ভালুকার সাবেক ইউএনও রেজাউল কবীরকে মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। এডিসি নিয়োগের জন্য এ দুই কর্মকর্তাকে আগেই প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছিল। এছাড়া সিরাজগঞ্জ বেলকুচির ইউএনও আব্দুস সোবহানকে নওগাঁ আত্রাই, ওএসডি সিনিয়র সহকারী সচিব জিয়াউল হককে সিরাজগঞ্জের বেলকুচি, সিলেট বিয়ানীবাজারের সহকারী কমিশনার (ভূমি) সাইফুল আলমকে সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে, রাঙামাটির কাউখালীর ইউএনও আবু দাউদ মো. গোলাম মোস্তফা সুনামগঞ্জ দোয়ারাবাজারে এবং নোয়াখালীর সেনবাগের ইউএনও মোহাম্মদ শামীম সোহেল রাঙামাটি কাউখালীর ইউএনও হিসেবে বদলি করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এসকে/