২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিস্তা সেতুতে দুর্ঘটনা, তিন ঘণ্টা চলাচল বন্ধ

বাস দুর্ঘটনার কারণে তিস্তা সেতু দিয়ে শনিবার সাড়ে তিন ঘণ্টা যানবাহন পারাপার বন্ধ ছিল। এ কারণে কুড়িগ্রাম ও লালমনিরহাটের সঙ্গে দেশের সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2010, 02:25 PM

Updated : 24 Aug 2022, 06:12 PM

কুড়িগ্রাম/লালমনিরহাট, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাস দুর্ঘটনার কারণে তিস্তা সেতু দিয়ে শনিবার সাড়ে তিন ঘণ্টা যানবাহন পারাপার বন্ধ ছিল। এ কারণে কুড়িগ্রাম ও লালমনিরহাটের সঙ্গে দেশের সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সকাল ১০টায় সেতুর ওপর দুর্ঘটনার পর এর দুইপাশে কয়েকটি ট্রেনসহ শতশত যানবহান আটকা পড়ে। পরে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নিলে দুপুর দেড়টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তিস্তা সেতুর ওপর দিয়ে সড়ক ও রেল দুই ধরনের পরিবহন চলাচল করে। এর একপাশে রংপুর এবং অপর পাশে কুড়িগ্রাম ও লালমনিরহাট। লালমনিরহাট রেলওয়ে বিভাগের ট্রাফিক সুপার সৈয়দ জহুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি যাত্রীবাহী মিনিবাস সেতুর ওপর একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গেলে সেতুর গার্ডারে ধাক্কা খায়। এতে গাড়িটির স্টিয়ারিং ভেঙে বিকল হয়ে যায়। দুর্ঘটনায় আহত হন- মিনিবাস যাত্রী মরিয়ম (৬), মকবুল (৪৮), সমসের আলী (৫০), নাজমা (১৩), মাজেদুল (৩৪), দীনবন্ধু (৫৪) ও ফাতেমা (৪০)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি বলেন, ঢাকাগামী আন্তনগর ট্রেন লালমনি এক্সপ্রেস এর যাত্রা দুই ঘণ্টা বিলম্বিত হয়। এছাড়া কুড়িগ্রাম-কাউনিয়া, লালমনিরহাট-শান্তাহার, শান্তাহার-লালমনিরহাট মেইল ট্রেন এবং পার্বর্তীপুর-লালমনিরহাট লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। কুড়িগ্রাম ও লালমনিরহাট থেকে ঢাকাগামী অনেক কোচও আটকা পড়ে। স্থানীয় লোকজন, রেলওয়ের কর্মচারী ও সেতুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দুর্ঘটনার কবলিত বাসটি দুপুর দেড়টার দিকে সরিয়ে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৭ ঘ.