২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা ও মেহেরপুরে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ

খুলনা ও মেহেরপুরে শুক্রবার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মেহেরপুরে ছাত্রলীগ কর্মীরা আগুন ধরিয়ে দিয়েছে জামায়াত কার্যালয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2010, 12:39 PM

Updated : 24 Aug 2022, 06:11 PM

ঢাকা, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা ও মেহেরপুরে শুক্রবার ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মেহেরপুরে ছাত্রলীগ কর্মীরা আগুন ধরিয়ে দিয়েছে জামায়াত কার্যালয়ে। খুলনার বিএল কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সংঘর্ষে আহত হয়েছেন প্রায় ৫০ জন। মেহেরপুরে সরকারি কলেজে ছাত্র সংগঠন দুটি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটলেও কেউ আহত হয়নি। তবে খবর সংগ্রহের সময় মেহেরপুরে ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন তিন সাংবাদিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খুলনা ও মেহেরপুর প্রতিনিধির পাঠানো খবর: খুলনা: নগরীর দৌলতপুরের ওই কলেজে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের পর কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে ছাত্র সংগঠনগুলোর তৎপরতা নিষিদ্ধ ঘোষণা করেছে। শিক্ষার্থীরা জানায়, শুক্রবার বিভিন্ন বিভাগে