২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইতিতে ৬ বাংলাদেশী পুলিশের খোঁজ নেওয়া হচ্ছে

ভূমিকম্প উপদ্রুত হাইতিতে দায়িত্বপালনরত ৬ জন বাংলাদেশী পুলিশ কর্মকর্তার খোঁজ নিচ্ছে বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 05:10 PM

Updated : 24 Aug 2022, 06:09 PM

ঢাকা, ১৩ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --ভূমিকম্প উপদ্রুত হাইতিতে দায়িত্বপালনরত ৬ জন বাংলাদেশী পুলিশ কর্মকর্তার খোঁজ নিচ্ছে বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ। সাত মাত্রার ভূমিকম্পে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সসহ ক্যারিবিয়ান দেশটির নানা জায়গায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও হতাহতের ঘটনা ঘটেছে। সহকারী মহা পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতিসংঘ শান্তি মিশনের অংশ হিসাবে হাইতিতে ছয়জন বাংলাদেশী পুলিশ কর্মকর্তা রয়েছেন।" তাদের খবর জানতে সেখানকার জাতিসংঘ কর্তৃপক্ষের কাছে বার্তা পাঠানো হয়েছে বলে তিনি জানান। নজরুল ইসলাম আরো জানান, যে পাঁচতলা জাতিসংঘ ভবনটি ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশী পুলিশ কর্মকর্তাদের কেউই সেখানে ছিলেন না। ছয়জনের মধ্যে দুজন সার্জেন্ট রাজধানী পোর্ট অব প্রিন্সে এবং চারজন রাজধানীর বাইরে কাজ করছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসকে/২২৩০ঘ.