২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'সন্ত্রাস দমনে সহযোগিতা জরুরি'

সন্ত্রাস দমনে বাংলাদেশ-ভারত পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2010, 08:00 AM

Updated : 24 Aug 2022, 06:09 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নয়া দিল্লি প্রতিনিধি নয়া দিল্লি, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাস দমনে বাংলাদেশ-ভারত পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফরের শেষ দিনে বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি তার সফরকে ফলপ্রসূ বলেও জানান। খাজা মাঈনুদ্দিনের মাজার জিয়ারতে আজমির রওনা হওয়ার আগে সকালে আইটিসি মৌর্য হোটেল সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী। ভারত সফরে তিনি এ হোটেলেই থাকছেন। ভারতে বাংলাদেশের অনেক সন্ত্রাসী পালিয়ে আছে জানিয়ে হাসিনা বলেন, বন্দি বিনিময়ে একটি চুক্তি চুক্তি করতে দুই দেশ কাজ করে যাচ্ছে। হাসিনার সফরে বিভিন্ন অপরাধ দমন বিষয়ক তিনটি চুক্তি এবং ২০১০-১২ সালে বিদ্যুৎ খাতে সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় বিষয়ক দু'টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। হাসিনা বলেন, এ সফর প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব