সিরাজগঞ্জ, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবৈধভাবে জ্বালানি কাঠ পোড়ানো ও ছোট আকারের চিমনি ব্যবহারের অভিযোগে সিরাজগঞ্জে নয়টি ইটভাটাকে প্রায় আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রফিকুল ইসলাম নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত র্যাব ও পুলিশের সহায়তায় উল্লাপাড়া ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালায়।
রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, নয়টি ইটভাটার বিরুদ্ধে ১৯৮৯ সালের ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইনে মামলা হয়েছে। একইসঙ্গে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযুক্ত ইটভাটাগুলো হলো- উল্লাপাড়ার কয়রার চরের স্মৃতি ব্রিকস, বেবী ব্রিকস ও আয়শা ব্রিকস। শাহজাদপুুর উপজেলার তালগাছি এলাকার এম এম এইচ ব্রিকস, এম জেড সি ব্রিকস ও এইচ এস সি ব্রিকস এবং মশিপুর এলাকার এম এ এম ব্রিকস, এস আর এম ব্রিকস ও এম এম সি ব্রিকস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৫ ঘ.
bdnews24