ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ছয় মাসের মধ্যে সকল বন্ধ জুটমিল চালু হবে বলে জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
পণ্য প্যাকেটজাত করায় সরকার পাটপণ্য ব্যবহার বাধ্যতামূলক করার চিন্তা করছে বলেও জানিয়েছেন মন্ত্রী।
ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদের লিখিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দেশে পাটপণ্যের সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে খাদ্যশস্য, চিনি, সার, সিমেন্ট ইত্যাদি পণ্য প্যাকিংয়ের ক্ষেত্রে পাটপণ্যের ব্যবহার বাধ্যতামূলক করার বিভিন্ন দিক নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। এ লক্ষ্যে ম্যান্ডেটরি প্যাকেজিং অ্যাক্ট আইন প্রণয়ন প্রক্রিয়াধীন আছে।"
মন্ত্রী জানান, সরকার পাট ও পাটজাত পণ্য উৎপাদন ও বিপণন এবং পাট শিল্পের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছে। পাটের বহুমুখী ব্যবহার ও পাট শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য সরকার উচ্চ পর্যায়ের জুট কমিশন গঠন করেছে।
খাদ্য অধিদপ্তর, বিএডিসি, বিসিআইসিসহ বিভিন্ন সরকারি সংস্থায় বর্তমানে প্যাকেজিং কাজে পাটের বস্তা ব্যবহার করা হচ্ছে। এসব সংস্থায় পাটের বস্তার ব্যবহার বাড়ানোর সর্বাত্মক প্রচেষ্টা নেওয়া হচ্ছে।
স
bdnews24