২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সচিবসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

পদোন্নতি সংক্রান্ত কার্যক্রম স্থগিত করতে হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে মৎস্য ও পশু সম্পদ সচিব শরফুল আলমসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 04:23 PM

Updated : 24 Aug 2022, 06:06 PM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- পদোন্নতি সংক্রান্ত কার্যক্রম স্থগিত করতে হাইকোর্টের নির্দেশ অমান্য করার অভিযোগে মৎস্য ও পশু সম্পদ সচিব শরফুল আলমসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। রোববার আবদুস সাত্তার এ মামলা দায়ের করেন। অভিযুক্ত অন্যরা হলেন যুগ্ম সচিব শামচুল কিবরিয়া, ভারপ্রাপ্ত মহাপরিচালক আবদুল খালেক, প্রাক্তন সহকারি পরিচালক রফিকুল ইসলাম এবং সিনিয়র সহকারী সচিব সাব্বির হোসাইন। বাদী পক্ষের কৌসুলি অ্যাডভোকেট মনজিল মোরসেদ এ বিষয়ে বলেন, "হাইকোর্টের নির্দেশ অনুসারে পদোন্নতি বন্ধ না রাখায় সচিব শরফুল আলমসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে।" তিনি জানান, আদালত মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে। এ বিষয়ে সোমবার শুনানি হতে পারে। জেলা মৎস্য কর্মকর্তা পদে পদোন্নতি চ্যালেঞ্জ করে ৯ জন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার একটি রীটের পরিপ্রেক্ষিতে আদালত ডিএজির মাধ্যমে পদোন্নতির কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেয়। একই সঙ্গে একমাসের জন্য পদোন্নতি স্থগিত করে। বাদির অভিযোগ, আদালতের ওই নির্দেশ না মেনে অভিযুক্তরা পদোন্নতি বিষয়ে নোটিফিকেশন জারি করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসকে/২২০৬ঘ.