২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার ইজতেমায় ৩৩টি খিত্তা

গাজীপুরের টঙ্গীতে আসন্ন বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মূল মাঠে মুসুল্লিদের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। এবার একটি খিত্তা বাড়িয়ে মাঠকে ৩৩টি খিত্তায় (অংশ) ভাগ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2010, 03:00 PM

Updated : 26 Apr 2022, 12:45 AM

গত বছর খিত্তা ছিল ৩২টি। এবার তাবলিগে যোগ দেওয়া মুসুল্লির সংখ্যা বাড়তে পারে। তাই একটি খিত্তা বাড়ানো হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আয়োজক তাবলিগ জামায়াতের অন্যতম মুরুব্বি গিয়াস উদ্দিন।

তিনি জানান, বিভিন্ন জেলার মুসুল্লিদের জন্য খিত্তাও নির্ধারণ করা হয়েছে। ইজতেমার তিনদিন মুসুল্লিরা জেলাওয়ারী খিত্তায় অবস্থান করবেন।

আগামী ২২ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদের তীরে মুসলিম উম্মার অন্যতম বৃহত ধর্মীয় সম্মিলন বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে। ২৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

আয়োজক তাবলিগ জামায়াত ইজতেমা মাঠ প্রস্তুতের কাজ করে যাচ্ছে।

তাবলিগ জামায়াতের আরেকজন মুরুব্বি মো. আবদুল কুদ্দুস জানান, শৃঙ্খলা রক্ষায় এই খিত্তা ব্যবস্থা।

তার দেওয়া তালিকা অনুযায়ী জেলাওয়ারী খিত্তাগুলো হল- ১ থেকে ৬ নম্বর- ঢাকা, ৭ নম্বর- টাঙ্গাইল, ৮- দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়, ৯- পাবনা, ১০- সিরাজগঞ্জ, ১১- রাজশাহী, নাটোর, নওগাঁ ও চাপাইনবাবগঞ্জ, ১২- রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট, ১৩- যশোর, মাগুরা, নড়াইল ও ঝিনাইদহ, ১৪- বগুড়া ও জয়পুরহাট, ১৫- মুন্সীগঞ্জ, ১৬- নরসিংদী, ১৭- নারায়নগঞ্জ, ১৮-পিরোজপুর, বরিশাল ও ঝালকাঠি, ১৯- ভোলা, ২০- বরগুনা ও পটুয়াখালী, ২১- খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট, ২২- জামালপুর ও শেরপুর, ২৩- কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা, ২৪- ময়মনসিংহ, ২৫- নেত্রকোণা, ২৬- কিশোরগঞ্জ, ২৭- ফরিদপুর, গোপালগঞ্জ ও রাজবাড়ী, ২৮- শরীয়তপুর ও মাদারীপুর, ২৯- গাজীপুর ও মানিকগঞ্জ, ৩০- সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার, ৩১- চট্রগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি, ৩২- নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর ও ৩৩ নম্বর খিত্তা- কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া।