২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশাগঞ্জে বন্ধ হওয়া ইউনিটগুলোর চারটি চালু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া পাঁচটি ইউনিটের মধ্যে চারটি চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2010, 12:49 PM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ব্রা‏হ্মণবাড়িয়া, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্রের বন্ধ হয়ে যাওয়া পাঁচটি ইউনিটের মধ্যে চারটি চালু হয়েছে। শুক্রবার সকাল ৮ টার দিকে আশুগঞ্জ-শাহজিবাজার (সিলেট) গ্রিড লাইনের তার ছিড়ে গেলে পাঁচটি ইউনিট বন্ধ হয়ে যায় বলে বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক আবদুল খালেক জানান। তিনি জানান, সকাল সাড়ে ১১টার দিকে দুটি এবং বিকাল ৫টার দিকে আরো দুটি ইউনিট চালু করা সম্ভব হয়েছে। আবদুল খালেক জানান, আগেই থেকেই ৩৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার একটি ইউনিট বন্ধ আছে। আর আজ (শুক্রবার) বন্ধ হয়ে যাওয়া ৬৪ মেগাওয়াট ক্ষমতার আরেকটি ইউনিট এখনো চালু করা যায়নি। এগুলো চালুর চেষ্টা চলছে বলে তিনি জানান। আশুগঞ্জ বিদ্যু কেন্দ্রে মোট আটটি ইউনিটের মধ্যে এখন ছয়টি ইউনিট চালু রয়েছে। এই কেন্দ্রের মোট বিদ্যু উৎপাদন ক্ষমতা ৭২৮ মেগাওয়াট বলে কেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৪৩ ঘ.