২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গয়েশ্বর অভিযুক্ত হবেন কি না, সিদ্ধান্ত ৪ ফেব্রুয়ারি

দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযুক্ত হবেন কি না, আগামী ৪ ফেব্রুয়ারি সে সিদ্ধান্ত জানাবে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2010, 07:26 AM

Updated : 24 Aug 2022, 06:05 PM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযুক্ত হবেন কি না, আগামী ৪ ফেব্রুয়ারি সে সিদ্ধান্ত জানাবে আদালত। ২ কোটি ৮৬ লাখ ৯৫ হাজার ১০৫ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন গত ৫ জুলাই এ মামলা দায়ের করে। এর ছয় মাসের মাথায় তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। মামলা থেকে অব্যাহতি চেয়ে গয়েশ্বর রায় আবেদন জানালে বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে এর শুনানি হয়। এরপর বিচারক মোজাম্মেল হোসাইন আগামী ৪ ফেব্র"য়ারি এ বিষয়ে আদেশের দিন ধার্য করেন। শুনানিতে গয়েশ্বরের কৌঁসুলি সানাউল্লাহ মিয়া বলেন, যথাযথ নিরীক্ষা না করেই বিএনপি নেতা গয়েশ্বরের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় নিরপেক্ষ কোনো সাক্ষীও নেই। গয়েশ্বরের কোনো অবৈধ সম্পদ নেই দাবি করে সানাউল্লাহ বলেন, সরকার যদি হস্তক্ষেপ না করতো তবে তদন্ত কর্মকর্তা এ মামলায় গয়েশ্বর রায়কে অব্যাহতি দিয়েই চূড়ান্ত প্রতিবেদন দিতেন। শুনানির সময় গয়েশ্বরও আদালতে ছিলেন। এ মামলায় গত অক্টোবরে এক সপ্তাহের জন্য কারাগারেও যেতে হয়েছিলো তাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৩১৩ ঘ.