চাঁদপুর, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বুধবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার নবুরকান্দি গ্রামের একটি খাল থেকে সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে মতলব উত্তর থানার ওসি মো. রুস্তম আলী শিকদার জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নিহতের গলায় বেল্ট পেঁচানো ছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।"
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/ডিডি/২০৩৫ ঘ.
bdnews24