ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের জন্য উত্তরপত্র মূল্যায়নের কাজ বাধ্যতামূলক করা হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য নিয়োগপ্রাপ্ত প্রধান পরীক্ষক ও পরীক্ষক নানা অজুহাতে উত্তরপত্র বিতরণের সময় অনুপস্থিত থাকায় এগুলো সঠিক সময়ে বিতরণ করা সম্ভব হয় না। এতে উত্তরপত্র পরীক্ষণে বেশি সময় লাগে। এ ছাড়া ভুল ও অবমূল্যায়ন হওয়ার আশঙ্কাও থেকে যায়।
এ পরিস্থিতি থেকে উত্তরণে মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/এমআই/২০০০ ঘ.
bdnews24