২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি: হাসিনা

নবম সংসদ নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী করার মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগের প্রতি আস্থা প্রকাশ করেছিলো জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সে আস্থার প্রতিদান দিতে কাজ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2010, 01:12 PM

Updated : 24 Aug 2022, 06:04 PM

ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবম সংসদ নির্বাচনে নিরঙ্কুশভাবে বিজয়ী করার মধ্য দিয়ে জনগণ আওয়ামী লীগের প্রতি আস্থা প্রকাশ করেছিলো জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার সে আস্থার প্রতিদান দিতে কাজ করেছে। সরকারের এক বছর পূর্তিতে বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে তিনি বলেন, এক বছরে আস্থার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি। কতটা সফল হয়েছি, তার বিচারের ভার জনগণের। তবে আমাদের আন্তরিকতার অভাব ছিলো না, বলেন হাসিনা। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন তা সরাসরি স