২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিসেন্ট জুটমিলে আগুন

খুলনা নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট জুটমিলে মঙ্গলবার দুপুরে আগুন লাগে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 03:49 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

খুলনা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা নগরীর খালিশপুর শিল্পাঞ্চলের ক্রিসেন্ট জুটমিলে মঙ্গলবার দুপুরে আগুন লাগে। প্রায় আড়াই ঘণ্টার এই অগ্নিকাণ্ডের সময় আহত হয়েছেন কারখানার ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ক্রিসেন্ট জুটমিলের প্রকল্প প্রধান মুজিবর রহমান মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টার দিকে কারখানার ২ নম্বর মিলের পাট নরম করার যন্ত্রের মটরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এক পর্যায়ে আগুন পাটে ধরে যায়। তিনি জানান, কারখানার নিরপত্তা কর্মীরা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রকল্প প্রধান জানান, আগুন নেভানোর কাজ তদারকির সময় কারখানার ব্যবস্থাপক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আইয়ুব হোসেন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খালিশপুর ফায়ার সার্ভিস স্টেশন থেকে দুটি এবং বয়রা স্টেশন থেকে তিনটি গাড়ি নিয়ে ৫০ জন দমকলকর্মী আগুন নেভানোর কাজ করেন। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমান জানাতে পারেননি তিনি। তবে কারখানা কর্তৃপক্ষ বলেছে, আগুনে ২৫ টন পাট পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমান ১০ লাখ টাকা হতে পারে। খালিশপুর থানার ওসি আবু মোকাদ্দেম হোসেন জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং নিরাপত্তার ব্যবস্থা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৯ ঘ.