ঢাকা, জানুয়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদিবাসীদের সঙ্গে আলোচনা করেই তাদের ভূমি সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় সাজেদা বলেন, আদালতে যেসব মামলা চলছে সেগুলোর সুরাহা এবং জরিপের কাজ শেষ হলেই আদিবাসীরা তাদের ন্যায্য ভূমি ফিরে পাবে।
'পার্বত্য শান্তি চুক্তির একযুগ: প্রত্যাশা ও প্রাপ্তি' শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি বিএনপি ও জামায়াত ইসলামীর পার্বত্য শান্তি চুক্তির বিরোধিতার সমালোচনা করে বলেন, "উস্কানি দেওয়ার মতো মুরুব্বির অভাব নেই। এ ধরনের মুরুব্বিরা এ চুক্তির বিরোধিতা করে পাহাড়ীদের মধ্যে বিষ বাষ্প ছড়িয়ে দেয়।"
মানবাধিকার সংগঠন 'স
bdnews24