নাটোর, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিন'শ বস্তা ভেজাল রাসায়নিক সারসহ নাটোরে একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে সদর উপজেলার চকবৈদ্যনাথ গ্রাম থেকে জহিরুল ইসলাম (৩১) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
জব্দ করা হয় ভেজাল সার তৈরির উপকরণ গুড়া পাথর, ছাই ও খালি বস্তা।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, মঙ্গলবার জহিরুলকে নাটোরের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, র্যাব-৫ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে চকবৈদ্যনাথ মহল্লার নূর মোহাম্মদের ছেলে জহিরুল ইসলামের ভেজাল সার কারখানায় অভিযান চালানো হয়। এ সময় ভেজাল সার, সার তৈরির উপকরণ জব্দ এবং তাকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৫ ঘ.
bdnews24