২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারবাহী জাহাজ তিনদিন ধরে আটকা

বঙ্গোপসাগরের হিরণ পয়েন্টে ফেয়ারওয়ে চ্যানেলে তিনদিন ধরে আটকা পড়ে আছে একটি সারবাহী জাহাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 12:33 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

বাগেরহাট, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বঙ্গোপসাগরের হিরণ পয়েন্টে ফেয়ারওয়ে চ্যানেলে তিনদিন ধরে আটকা পড়ে আছে একটি সারবাহী জাহাজ। শনিবার রাতে মংলা বন্দরে ঢোকার সময় চ্যানেলের অগভীর অংশে এম ভি হানা নামের জাহাজটি আটকা পড়ে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা। দক্ষিণ কোরিয়ার পতাকাবাহী জাহাজটি বাংলাদেশ কেমিকেল ইণ্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) আমদানি করা সার নিয়ে বন্দরে আসছিল। মংলা বন্দরের হারবার মাস্টার কমাণ্ডার এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত দুই দিন ধরে তিনজন পাইলট জাহাজটি উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন। মঙ্গলবার দুপুর পর্যন্ত তারা জাহাজটি উদ্ধার করা করতে পারেননি। এম ভি হানার শিপিং এজেন্ট ইউনিক মেরিটাইম শিপিং লাইনস্ এর খুলনা অঞ্চলের ব্যবস্থাপক বদিউজ্জামান জানান, জাহাজে দশ হাজার আটশ' মেট্রিক টন সার রয়েছে। কিছু সার খালাস করে জাহাজটিকে হাল্কা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার নাগাদ মাল খালাস করার কাজ শুরু করা যাবে। হাল্কা হলে জাহাজটিকে আটকাবস্থা থেকে মুক্ত করে বন্দরে আনা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২৬ ঘ.